ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানগুলোকে আটকাতে শুরু করেছে ইসরাইলি নৌবাহিনী। স্থানীয় সময় বুধবার রাত থেকে ইসরাইলি বাহিনী এই অভিযান শুরু করে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৫৮টি জাহাজের এই বহরটি ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার সময় গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল।
এর আগেও সুমুদ ফ্লোটিলা বেশ কয়েকবার গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টা করেছে। তবে পূর্বের ঘটনাগুলোতে ইসরাইল গাজা উপকূলের কাছাকাছি আসার পর নৌযান আটক করলেও এবার অনেক দূরে থাকতেই সেগুলোকে আটকে দেওয়া হলো।
ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসরাইলি নৌবাহিনীর এক কর্মকর্তা কর্মীদের গতিপথ পরিবর্তন করে যাত্রা শুরুর বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। ওই কর্মকর্তা আরও জানান, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চাইলে তা স্বীকৃত চ্যানেলের মাধ্যমে অথবা আশদোদ বন্দরের মাধ্যমে পাঠাতে হবে।
এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে, আটক করা জাহাজগুলোর একটিতে ‘কনডম ও মাদকদ্রব্য’ পাওয়া গেছে।
উল্লেখ্য, ফ্লোটিলার কর্মীরা চলতি মাসের শুরুতে স্পেন থেকে তাদের যাত্রা শুরু করেন। এর আগে গত বছরও শতাধিক অংশগ্রহণকারী নিয়ে একই ধরনের একটি প্রতীকী মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন