ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই বিশেষ চাপ প্রয়োগের প্রচারণা শুরু হয়েছে।
ট্রেজারি সেক্রেটারি আরও জানিয়েছেন, ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত বা ফ্রিজ করা হচ্ছে। এছাড়া ইরান থেকে তেল ক্রেতাদের ওপরও অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, মার্কিন এই পদক্ষেপকে উপহাস করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই তৎপরতার ফলে বিশ্ববাজারে তেলের দাম কেবল বৃদ্ধিই পাবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন