ঢাকা নিউজ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনি বিদ্বেষ রোধে আদিবাসী সিনেটরের কঠোর দাবি

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ ও বিদ্বেষমূলক আচরণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ‘অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। তিনি এই বিদ্বেষমূলক পরিবেশ মোকাবিলায় সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিনেটর থর্প অভিযোগ করেছেন, দেশটিতে বর্তমানে যে ফিলিস্তিনিবিরোধী পরিবেশ তৈরি হয়েছে, তার পেছনে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মূলধারার গণমাধ্যমের দায় রয়েছে। তাঁর মতে, এসব পক্ষ সরাসরি বা পরোক্ষভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ উসকে দিতে ভূমিকা রাখছে।

গাজায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তিদের কণ্ঠরোধ করতে বিক্ষোভ সংক্রান্ত আইনগুলো আগের চেয়ে কঠোর করা হয়েছে বলে থর্প সমালোচনা করেন। তিনি মনে করেন, এই আইন পরিবর্তনের মাধ্যমে ফিলিস্তিনি এবং তাদের সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

থর্প আরও সতর্ক করে বলেছেন, অস্ট্রেলিয়ায় জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখতে হলে সব ধরনের বর্ণবাদকে সমূলে উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশটিতে সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে তিনি মনে করেন। সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনি বিদ্বেষ রোধে আদিবাসী সিনেটরের কঠোর দাবি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ ও বিদ্বেষমূলক আচরণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ‘অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। তিনি এই বিদ্বেষমূলক পরিবেশ মোকাবিলায় সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিনেটর থর্প অভিযোগ করেছেন, দেশটিতে বর্তমানে যে ফিলিস্তিনিবিরোধী পরিবেশ তৈরি হয়েছে, তার পেছনে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মূলধারার গণমাধ্যমের দায় রয়েছে। তাঁর মতে, এসব পক্ষ সরাসরি বা পরোক্ষভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ উসকে দিতে ভূমিকা রাখছে।

গাজায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তিদের কণ্ঠরোধ করতে বিক্ষোভ সংক্রান্ত আইনগুলো আগের চেয়ে কঠোর করা হয়েছে বলে থর্প সমালোচনা করেন। তিনি মনে করেন, এই আইন পরিবর্তনের মাধ্যমে ফিলিস্তিনি এবং তাদের সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

থর্প আরও সতর্ক করে বলেছেন, অস্ট্রেলিয়ায় জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখতে হলে সব ধরনের বর্ণবাদকে সমূলে উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশটিতে সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে তিনি মনে করেন। সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ