ঢাকা নিউজ

চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে ভিড়ল কিউচি

ছবি : সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে জাহাজটি এসে পৌঁছায়। দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল। দেশে দৈনিক ১২০০ টন চাহিদার বিপরীতে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে আগামী দুই মাসেরও বেশি সময় চলা সম্ভব হবে।

বর্তমানে বন্দরের বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস প্রক্রিয়া শুরু করেছে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে ভিড়ল কিউচি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে জাহাজটি এসে পৌঁছায়। দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল। দেশে দৈনিক ১২০০ টন চাহিদার বিপরীতে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে আগামী দুই মাসেরও বেশি সময় চলা সম্ভব হবে।

বর্তমানে বন্দরের বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস প্রক্রিয়া শুরু করেছে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ