তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার পদক্ষেপকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, আমিরাতের এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম কমতে শুরু করবে।
গত মঙ্গলবার ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে আমিরাতের এমন সিদ্ধান্ত তেল রপ্তানিকারক সংস্থা এবং এর প্রধান সদস্য সৌদি আরবের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, ওপেক জোটের ভেতরে কিছু সমস্যা চলছে এবং আমিরাতের এই বেরিয়ে আসা জ্বালানি পণ্যের দাম কমানোর ক্ষেত্রে একটি ভালো পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো আগে থেকেই হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রপ্তানিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হলেও ইরানের হুমকি ও বিভিন্ন জাহাজে হামলার কারণে সম্প্রতি এই রুটে রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন