বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক মো. ইকবালকে এপিবিএন-৫ এবং হাইওয়ে পুলিশের মো. এনামুল কবিরকে এপিবিএন-১২’র অধিনায়ক করা হয়েছে। এপিবিএন-১৩’র অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইতে এবং র্যাবের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মকবুল হোসেনকে কুষ্টিয়ায় এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া এপিবিএন’র নুসরাত জাহান মুক্তাকে এসবিতে বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইতে এবং পুলিশ অধিদফতরের শামীমা পারভীনকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন