ঢাকা নিউজ

আমের লোভে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে জুনায়েদ হোসেন নামে এক কিশোরের বিরুদ্ধে। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় অভিযুক্ত জুনায়েদ তাকে আম খাওয়ানোর কথা বলে নির্জন এক বাগানে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটির দাদি তাকে খুঁজতে বাগানে গেলে কান্নার শব্দ পান। দাদিকে কাছে আসতে দেখে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটি তার পরিবারকে জানায়, জুনায়েদ তাকে জোরপূর্বক বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগে আরও উল্লেখ করেছেন, অভিযুক্ত কিশোর গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত ও মারধর করে আসছিল। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে শিশুটির প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তার পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আমের লোভে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ