ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জানাজা সম্পন্ন ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা গত বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, কনসাল জেনারেল এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এই জোড়া খুনের ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের নথিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। তদন্তকারীদের মতে, হিশাম তার নিজের বাসায় ধারালো অস্ত্র দিয়ে লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যা করেন। পরে প্রমাণ মুছতে ক্লিনিং সরঞ্জাম ব্যবহার করেন এবং লিমনের মরদেহ কালো পলিথিনে ভরে ব্রিজের পাশে ফেলে আসেন। বৃষ্টির খোঁজে তল্লাশি চলাকালীন একটি জলাশয় থেকে একজনের মরদেহ উদ্ধার করা হলেও সেটি তার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি লিমনের মরদেহ ফেলার স্থানে উপস্থিত ছিলেন এবং অনলাইনে হত্যাকাণ্ডের সরঞ্জাম কিনেছিলেন। এমনকি লাশ গুম করার উপায় নিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাথে আলোচনা করেছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়। বর্তমানে হিশামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত খুনের দুটি অভিযোগ আনা হয়েছে এবং পচা গন্ধ পাওয়া একটি ভারী আবর্জনা ফেলার ব্যাগ থেকে লিমনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জানাজা সম্পন্ন ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা গত বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, কনসাল জেনারেল এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এই জোড়া খুনের ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের নথিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। তদন্তকারীদের মতে, হিশাম তার নিজের বাসায় ধারালো অস্ত্র দিয়ে লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যা করেন। পরে প্রমাণ মুছতে ক্লিনিং সরঞ্জাম ব্যবহার করেন এবং লিমনের মরদেহ কালো পলিথিনে ভরে ব্রিজের পাশে ফেলে আসেন। বৃষ্টির খোঁজে তল্লাশি চলাকালীন একটি জলাশয় থেকে একজনের মরদেহ উদ্ধার করা হলেও সেটি তার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি লিমনের মরদেহ ফেলার স্থানে উপস্থিত ছিলেন এবং অনলাইনে হত্যাকাণ্ডের সরঞ্জাম কিনেছিলেন। এমনকি লাশ গুম করার উপায় নিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাথে আলোচনা করেছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়। বর্তমানে হিশামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত খুনের দুটি অভিযোগ আনা হয়েছে এবং পচা গন্ধ পাওয়া একটি ভারী আবর্জনা ফেলার ব্যাগ থেকে লিমনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ