বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করছেন। তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন এবং ধ্বংসপ্রাপ্ত ব্যাংক ও অর্থনীতি পুনর্গঠন করেছেন। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে তারেক রহমানকে মেহনতি মানুষের প্রতীক হিসেবে অভিহিত করেন এবং দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করার জন্য তাকে কৃতিত্ব দেন। তিনি বিগত আন্দোলনের সময় নিহত শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি হকারদের পুনর্বাসনের বিশেষ উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এবং তাদের সন্তানদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে হবে। এছাড়া চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়নের ওপরও তিনি বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে একজন প্রকৃত রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন এবং তিনি একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন