ঢাকা নিউজ

শিপিং খরচ বৃদ্ধিতে শরণার্থী সহায়তা কার্যক্রম সংকটে: ইউএনএইচসিআর

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক শিপিং বা জাহাজ ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে শরণার্থী সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পণ্য পরিবহনের খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ায় ত্রাণ সরবরাহ এবং মাঠপর্যায়ের মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তীব্র অর্থ সংকট দেখা দিয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোটা উলফ জানান, সংঘাতের কারণে মানবিক সহায়তার বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, দুবাইয়ে থাকা সংস্থার মজুদ থেকে সুদান ও চাদে ত্রাণ পাঠানোর খরচ যেখানে আগে ছিল প্রায় ৯ লাখ ২৭ হাজার ডলার, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ডলারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পরিবহন ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে।

শিপিং খরচ বাড়ার পাশাপাশি বিভিন্ন বন্দরে সৃষ্টি হওয়া জাহাজ জট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউএনএইচসিআর আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ব্যয়বৃদ্ধির ফলে সংকটপ্রবণ অঞ্চলগুলোতে জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানোর গতি ধীর হয়ে যাবে। এতে করে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হতে পারে বলে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

শিপিং খরচ বৃদ্ধিতে শরণার্থী সহায়তা কার্যক্রম সংকটে: ইউএনএইচসিআর

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক শিপিং বা জাহাজ ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে শরণার্থী সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পণ্য পরিবহনের খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ায় ত্রাণ সরবরাহ এবং মাঠপর্যায়ের মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তীব্র অর্থ সংকট দেখা দিয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোটা উলফ জানান, সংঘাতের কারণে মানবিক সহায়তার বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, দুবাইয়ে থাকা সংস্থার মজুদ থেকে সুদান ও চাদে ত্রাণ পাঠানোর খরচ যেখানে আগে ছিল প্রায় ৯ লাখ ২৭ হাজার ডলার, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ডলারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পরিবহন ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে।

শিপিং খরচ বাড়ার পাশাপাশি বিভিন্ন বন্দরে সৃষ্টি হওয়া জাহাজ জট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউএনএইচসিআর আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ব্যয়বৃদ্ধির ফলে সংকটপ্রবণ অঞ্চলগুলোতে জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানোর গতি ধীর হয়ে যাবে। এতে করে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হতে পারে বলে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ