রাজধানী ঢাকায় আজ রবিবার সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিনের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনকে কেন্দ্র করে দিনব্যাপী সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে জেলা প্রশাসকদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের পৃথক পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থেকে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
অন্যদিকে জাতীয় বাজেটে প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। এই দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে সমিতির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে মূসক অব্যাহতির আবেদন জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন