ঢাকা নিউজ

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলা, একদিনে নিহত ৪১

ছবি : সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই হামলায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪১ জন নিহত হয়েছেন। শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই নৃশংস হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। গত দুই মাস ধরে চলা ধারাবাহিক ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে ইসরায়েলের এই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। হিজবুল্লাহর দাবি, শনিবারের এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান তাদের ১৪ দফা প্রস্তাবে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে। তবে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের এই নতুন হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলা, একদিনে নিহত ৪১

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই হামলায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪১ জন নিহত হয়েছেন। শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই নৃশংস হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। গত দুই মাস ধরে চলা ধারাবাহিক ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে ইসরায়েলের এই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। হিজবুল্লাহর দাবি, শনিবারের এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান তাদের ১৪ দফা প্রস্তাবে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে। তবে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের এই নতুন হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ