ঢাকা নিউজ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রবিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে বিশেষ কাঠামো গঠন করা হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করছে। মন্ত্রণালয় এখন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জহির উদ্দিন স্বপন আরও জানান, সরকার কেবল কাঠামোগতভাবে নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চায়।

এ সময় তিনি বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো ‘মুক্ত গণমাধ্যম দিবস’ সফলভাবে আয়োজনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি পুনরুল্লেখ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রবিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে বিশেষ কাঠামো গঠন করা হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করছে। মন্ত্রণালয় এখন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জহির উদ্দিন স্বপন আরও জানান, সরকার কেবল কাঠামোগতভাবে নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চায়।

এ সময় তিনি বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো ‘মুক্ত গণমাধ্যম দিবস’ সফলভাবে আয়োজনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি পুনরুল্লেখ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ