ঢাকা নিউজ

ত্রিশালে আবাসিক ভবনে অবৈধ তেল মজুত থেকে আগুন: একজনের জেল ও জরিমানা

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে ১০ দিনের কারাদণ্ড এবং একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার দরিরামপুর এলাকায় ওই ভবনের সিঁড়ির নিচে ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১) অবৈধভাবে পেট্রল মজুত করে রেখেছিলেন। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সেখানে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবন। তবে আবাসিক এলাকায় এমন অগ্নিঝুঁকি তৈরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে সিঁড়ির নিচ থেকে আরও ৭০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পাশের 'ইভা ফিলিং স্টেশনে' কর্মরত ছিলেন এবং পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে পরে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল মজুত করতেন। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রির দায়ে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

ত্রিশালে আবাসিক ভবনে অবৈধ তেল মজুত থেকে আগুন: একজনের জেল ও জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে ১০ দিনের কারাদণ্ড এবং একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার দরিরামপুর এলাকায় ওই ভবনের সিঁড়ির নিচে ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১) অবৈধভাবে পেট্রল মজুত করে রেখেছিলেন। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সেখানে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবন। তবে আবাসিক এলাকায় এমন অগ্নিঝুঁকি তৈরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে সিঁড়ির নিচ থেকে আরও ৭০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পাশের 'ইভা ফিলিং স্টেশনে' কর্মরত ছিলেন এবং পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে পরে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল মজুত করতেন। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রির দায়ে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ