ঢাকা নিউজ

এক ঘণ্টার ব্যবধানে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে ঝরল ১০ প্রাণ

ছবি : সংগৃহীত

আজ রোববার (৩ মে) ভোরের আলো ফুটতে না ফুটতেই দেশের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। ভোরবেলায় তেতলী বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটিতে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেলেও পুলিশ যানবাহন দুটি জব্দ করেছে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর ও ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (২৭) এবং তার শ্যালক সোহাগ হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দুইজন একটি নাইট কোচকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত রবিউল নওগাঁ জেলায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে শ্যালককে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

এক ঘণ্টার ব্যবধানে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে ঝরল ১০ প্রাণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ