ঢাকা নিউজ

উদ্ধারকৃত খণ্ডিত লাশটি বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির হতে পারে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ পাশ থেকে উদ্ধার হওয়া একটি অজ্ঞাত লাশের পরনে থাকা পোশাকের সঙ্গে নিখোঁজ বৃষ্টির সর্বশেষ দেখা পোশাকের মিল পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন, প্রধান অভিযুক্তের বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার ডিএনএ পরীক্ষায় বৃষ্টির সঙ্গে মিল পাওয়া গেছে। তবে লাশের পূর্ণাঙ্গ অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিহত লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে। এরই মধ্যে আদালত অভিযুক্তের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তিনি নিখোঁজ হন। লিমনের বাসা থেকেই বৃষ্টির মরদেহের প্রাথমিক নমুনা সংগ্রহ করেছিল পুলিশ।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে মার্কিন প্রশাসন অভিযুক্ত ব্যক্তিকে কঠোর জিজ্ঞাসাবাদ করছে। বৃষ্টির এই রহস্যজনক মৃত্যু ও খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বন্ধুমহল এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

উদ্ধারকৃত খণ্ডিত লাশটি বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির হতে পারে

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ পাশ থেকে উদ্ধার হওয়া একটি অজ্ঞাত লাশের পরনে থাকা পোশাকের সঙ্গে নিখোঁজ বৃষ্টির সর্বশেষ দেখা পোশাকের মিল পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন, প্রধান অভিযুক্তের বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার ডিএনএ পরীক্ষায় বৃষ্টির সঙ্গে মিল পাওয়া গেছে। তবে লাশের পূর্ণাঙ্গ অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিহত লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে। এরই মধ্যে আদালত অভিযুক্তের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তিনি নিখোঁজ হন। লিমনের বাসা থেকেই বৃষ্টির মরদেহের প্রাথমিক নমুনা সংগ্রহ করেছিল পুলিশ।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে মার্কিন প্রশাসন অভিযুক্ত ব্যক্তিকে কঠোর জিজ্ঞাসাবাদ করছে। বৃষ্টির এই রহস্যজনক মৃত্যু ও খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বন্ধুমহল এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ