যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়।
২৭ বছর বয়সি জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন এবং একই সাথে নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরও একজন নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীকালে গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কয়েকটি কালো ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বর্তমানে মরদেহটি দেশে পৌঁছানোর পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন