ঢাকা নিউজ

হরমুজ প্রণালিতে ট্রাম্পের বিশেষ অভিযানে ইরানের কড়া হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে সরাসরি ‘হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই ধরনের যেকোনো পদক্ষেপকে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই অবস্থান পরিষ্কার করেন।

পারস্য উপসাগর ও আরব উপসাগরকে সংযুক্তকারী এই কৌশলগত জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি পণ্যের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এই প্রণালিতে ইরান অবরোধ জারি করলে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে। এই জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহাড়ায় বের করে আনতেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের সাথে সংশ্লিষ্ট নয় এমন অনেক দেশ তাদের জাহাজগুলো উদ্ধারে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। তার ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকেই এই উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরান পাল্টা সতর্কবার্তা দিয়ে জানায়, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মূলত আন্তর্জাতিক এই বাণিজ্য পথটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এএফপি ও এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, এই অভিযানের ভবিষ্যৎ এবং এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

হরমুজ প্রণালিতে ট্রাম্পের বিশেষ অভিযানে ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ