ঢাকা নিউজ

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানি আজ হাইকোর্টে

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি আজ শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। রিটকারীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন বলে জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করলেও শুনানি শেষে কমিশন তা খারিজ করে দেয়। এরপরই গত ৩০ এপ্রিল তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

মনিরা শারমিনের হলফনামার তথ্যমতে, তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন। আইন অনুযায়ী চাকরি ছাড়ার পর তিন বছর অতিক্রান্ত না হওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে। হাইকোর্টে মনিরা শারমিনের পক্ষে শুনানি করবেন সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ হোসেন লিপু। আদালতের আজকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানি আজ হাইকোর্টে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি আজ শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। রিটকারীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন বলে জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করলেও শুনানি শেষে কমিশন তা খারিজ করে দেয়। এরপরই গত ৩০ এপ্রিল তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

মনিরা শারমিনের হলফনামার তথ্যমতে, তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন। আইন অনুযায়ী চাকরি ছাড়ার পর তিন বছর অতিক্রান্ত না হওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে। হাইকোর্টে মনিরা শারমিনের পক্ষে শুনানি করবেন সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ হোসেন লিপু। আদালতের আজকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ