চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়েছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন সৌদি আরব গিয়েছেন। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি পুরুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয়, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
পরিবহন পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ২১,৩০১ জন যাত্রী বহন করেছে ৫২টি ফ্লাইটের মাধ্যমে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮,২২৯ জন হজযাত্রীকে পৌঁছে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বছর সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই অর্ধেকের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন এবং বাকিদের পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে।
হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। জেদ্দা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো জুন মাস জুড়ে। সবশেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন