ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে বিজেপি। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে এবার তার দলই সরকার গঠন করবে। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বর্তমানে ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মাত্র ১০৫টি আসনে এগিয়ে আছে। ভোটের এই ব্যবধান রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যের নির্বাচনী ফল আসতে শুরু করেছে। আসামের ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯৪টি আসনে, যেখানে কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে এবং এআইইউডিএফ একটি আসনে এগিয়ে আছে। সেখানেও ক্ষমতাসীন বিজেপি নিজেদের আধিপত্য বজায় রেখেছে। এদিকে অন্যান্য রাজ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন