ঢাকা নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ছাড়াল বিজেপি

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৭২টি আসনে এগিয়ে রয়েছে দলটি। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বর্তমানে ১১২টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এগিয়ে আছে মাত্র একটি আসনে।

সবশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জিতে নিরঙ্কুশ জয় পেয়েছিল। সেই নির্বাচনে বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল দুটি আসন। সে সময় উত্তরবঙ্গের জেলাগুলো এবং পুরুলিয়া-বাঁকুড়ায় বিজেপি ভালো ফল করলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

চলতি নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী, বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই সরকার গঠনের বিষয়ে আশাবাদী। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে এবার বিজেপিই সরকার গঠন করবে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো নজর রয়েছে সাধারণ মানুষের।

পশ্চিমবঙ্গের এই নির্বাচনি লড়াইয়ের পাশাপাশি আসাম ও তামিলনাড়ুর ভোটের ফলাফলের দিকেও তাকিয়ে আছে পুরো ভারত। বিশেষ করে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের উত্থান এবং পশ্চিমবঙ্গে ক্ষমতার রদবদলের সম্ভাবনা এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ছাড়াল বিজেপি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৭২টি আসনে এগিয়ে রয়েছে দলটি। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বর্তমানে ১১২টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এগিয়ে আছে মাত্র একটি আসনে।

সবশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জিতে নিরঙ্কুশ জয় পেয়েছিল। সেই নির্বাচনে বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল দুটি আসন। সে সময় উত্তরবঙ্গের জেলাগুলো এবং পুরুলিয়া-বাঁকুড়ায় বিজেপি ভালো ফল করলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

চলতি নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী, বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই সরকার গঠনের বিষয়ে আশাবাদী। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে এবার বিজেপিই সরকার গঠন করবে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো নজর রয়েছে সাধারণ মানুষের।

পশ্চিমবঙ্গের এই নির্বাচনি লড়াইয়ের পাশাপাশি আসাম ও তামিলনাড়ুর ভোটের ফলাফলের দিকেও তাকিয়ে আছে পুরো ভারত। বিশেষ করে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের উত্থান এবং পশ্চিমবঙ্গে ক্ষমতার রদবদলের সম্ভাবনা এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ