ঢাকা নিউজ

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের চমক, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরুর পর থেকে প্রাথমিক ফলাফলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুতে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিপুল ভোটে এগিয়ে রয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিজয়ের টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে ৫০টি এবং এডিএমকে জোট ৭৭টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুথফেরত অধিকাংশ জরিপে ডিএমকে-এর জয়ের কথা বলা হলেও জেভিসি এক্সিট পোলসহ কিছু সংস্থা আগেই বিজয়ের দলের জয়ের সম্ভাবনা আভাস দিয়েছিল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৭৫টি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে। বিপরীতে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১১৫টি আসনে এগিয়ে আছে।

আসামের বিধানসভা নির্বাচনেও বিজেপি জোটের আধিপত্য বজায় রয়েছে। সেখানে বিজেপি জোট ৯৩টি আসনে এবং কংগ্রেস জোট ২৫টি আসনে এগিয়ে আছে। ৫টি রাজ্যের এই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সবার নজর।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের চমক, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরুর পর থেকে প্রাথমিক ফলাফলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুতে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিপুল ভোটে এগিয়ে রয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিজয়ের টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে ৫০টি এবং এডিএমকে জোট ৭৭টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বুথফেরত অধিকাংশ জরিপে ডিএমকে-এর জয়ের কথা বলা হলেও জেভিসি এক্সিট পোলসহ কিছু সংস্থা আগেই বিজয়ের দলের জয়ের সম্ভাবনা আভাস দিয়েছিল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৭৫টি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে। বিপরীতে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১১৫টি আসনে এগিয়ে আছে।

আসামের বিধানসভা নির্বাচনেও বিজেপি জোটের আধিপত্য বজায় রয়েছে। সেখানে বিজেপি জোট ৯৩টি আসনে এবং কংগ্রেস জোট ২৫টি আসনে এগিয়ে আছে। ৫টি রাজ্যের এই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সবার নজর।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ