ঢাকা নিউজ

জয়পুরহাটে গ্রামীণ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি, ২ ট্রাক বালু দিয়ে সংস্কারে চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেন

ছবি : সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গণকবাড়ি বাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত গ্রামীণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী।

সোমবার (৪ই মে) সকালবেলা অবশেষে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সড়কটির সংস্কারে উদ্যোগ নিয়েছেন মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আসলাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে নিচু হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত। এতে করে পথচারীসহ মোটরসাইকেল ও সাইকেল চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হতো। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।

চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আসলাম হোসেন জানান, “মোহাম্মদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণকবাড়ি বাজার মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে নিচু থাকায় পানি জমে থাকত। স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে নিজ অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২ ট্রাক বালু দিয়ে ভরাট কাজ শুরু করা হয়েছে এবং পরবর্তীতে ইট বসানোর ব্যবস্থা নেওয়া হবে। মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব করা।”

তিনি আরও বলেন, “আগামীতে জনগণের সেবক হিসেবে সবসময় পাশে থাকতে চাই। জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের সহযোগিতায় এই ইউনিয়নের রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বদা কাজ করে যাবো।”

এলাকার এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার এমন অবস্থায় আমরা খুবই কষ্টে ছিলাম। অবশেষে আমরা সবাই মিলে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন।”

আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের মানুষ চলাচল করে। বাচ্চাদের স্কুলে যেতে খুব সমস্যা হতো। আগে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু এখন কাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি।”

অ্যাডভোকেট আসলাম হোসেন আসন্ন মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং তারা এর স্থায়ী সমাধান আশা করছেন স্থানীয়রা। 

এমন উদ্যোগকে অনেকেই স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে উদাহরণ হিসেবে দেখছেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। 

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জয়পুরহাটে গ্রামীণ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি, ২ ট্রাক বালু দিয়ে সংস্কারে চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ