ঢাকা নিউজ

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ নেই: রুহুল কবির রিজভী

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলটির নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সর্তক অবস্থানে ছিল ক্ষমতাসীন দল বিএনপি। মঙ্গলবার সকাল থেকে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ সারা দেশে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। একই সঙ্গে তারা অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ইস্যুতে প্রতিবাদ মিছিল করেন। এদিকে, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগেও ঢাকার বিভিন্ন পয়েন্টে এদিন ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বের হওয়া একটি মিছিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় ফ্যাসিবাদের যে কোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করা হবে। যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন চুরি ও পাচার করা টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে।

রিজভী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটেনি, শুধু অপরাধীদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন, সমৃদ্ধি ও বহুদলীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার এই চক্রান্ত সফল হবে না উল্লেখ করে তিনি জনগণকে প্রতিদিন সতর্ক থাকার আহ্বান জানান। এই সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবদুর রহিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিনে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ইস্যুতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল জানান, রাজনীতির নামে যে কোনো ধরনের অপপ্রচার ও চক্রান্ত যুবদল রাজপথে বরদাশত করবে না। যুবদল নেতা গোলাম মাওলা শাহিনের নেতৃত্বে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে ফার্মগেট ও কাওরান বাজার এলাকায় সর্তকতা ও প্রতিবাদ মিছিল করা হয়। এছাড়া স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে শান্তিনগর বাজার থেকে আরেকটি মিছিল নয়াপল্টনে এসে শেষ হয়। অন্যদিকে, আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রদলের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

পাশাপাশি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে আয়োজিত মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে মোহাম্মদ কামাল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ব্যতীত দলটির জন্য বিকল্প কোনো পথ খোলা নেই এবং দেশের জনগণের জানমালের সুরক্ষায় জামায়াত রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে। এছাড়া জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগেও ধানমন্ডি-৩২ নম্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

অপরদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান মিরপুর, পল্লবী ও কাফরুল জোন আয়োজিত বিক্ষোভপরবর্তী সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিরপুর-১০ গোলচত্বর থেকে শুরু হওয়া এই মিছিলটি কাজী পাড়ায় গিয়ে শেষ হয়। সমাবেশে মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদ ও বাকশাল পতনের ২ বছর অতিক্রান্ত হলেও এই দলের নেতাকর্মীদের বিচার দৃশ্যমান হয়নি, বরং সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আদালতে হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন। সচেতন জনতা তাদের কোনো চক্রান্তই সফল হতে দেবে না বলে তিনি উল্লেখ করেন। মিছিলে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, মো. শহিদুল্লাহ ও শাহ আলম তুহিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ নেই: রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ