রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে মুক্তার আলী হালদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশালাকার কাতল মাছ। মঙ্গলবার (৫ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচু এলাকায় মাছটি ধরা পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৭০ টাকায় মাছটি কিনে নেন। বিশাল এই মাছটি দেখতে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কেনার পর তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে সেটি বিক্রি করে দিয়েছেন। জেলেরা দীর্ঘ দিন পর এমন বড় ও সুস্বাদু মাছ ধরতে পেরে বেশ আনন্দিত। পদ্মায় মাঝেমধ্যেই এমন বড় মাছ ধরা পড়লেও প্রায় ২৫ কেজি ওজনের কাতল সচরাচর দেখা যায় না।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন