একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় এই আদেশ প্রদান করেন।
এর আগে গত ২৭ এপ্রিল বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। সেই রুলের ধারাবাহিকতায় আজ শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেননি।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন