২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে ২০২৬) এক বক্তব্যে তিনি জানান, তদন্তে এই ৫৮ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটরের তথ্যমতে, শাপলা চত্বরকেন্দ্রিক ওই ঘটনায় ঢাকা জেলায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন। দীর্ঘ সময় পর এই ভুক্তভোগীদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
২০১৩ সালের ৫ মে পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ১৩ দফা দাবিতে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনার পর মধ্যরাতে শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানের মুখে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। ওই রাতের অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে বিতর্ক ও ভিন্ন ভিন্ন তথ্য প্রচলিত ছিল।
নিহতের সংখ্যা নিয়ে এর আগে বিভিন্ন সংগঠন নানা তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালে হেফাজতে ইসলাম ৯৩ জনের একটি প্রাথমিক তালিকা দিয়েছিল। এছাড়া মানবাধিকার সংগঠন 'অধিকার' ৬১ জন এবং ‘শহিদনামা’ নামক গ্রন্থ ৪১ জন নিহতের তথ্য প্রকাশ করেছিল। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৫৮ জনের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হলো।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন