ঢাকা নিউজ

শৈশবের চরম দারিদ্র্য জয় করে ৮০০ মিলিয়নের মালিক ‘দ্য রক’

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ‘দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসনের জীবনকাহিনী যেন রূপালী পর্দার গল্পকেও হার মানায়। গত ২ মে ৫৪ বছরে পা রাখা এই তারকার বর্তমান সম্পদ ৮০০ মিলিয়ন ডলার হলেও তার শৈশব ছিল চরম আর্থিক অনিশ্চয়তায় ভরা। একসময় থাকার জায়গার অভাবে তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত হতে হয়েছিল। প্রথম জীবনে আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়তে চেয়ে ব্যর্থ হওয়ার পর রেসলিংয়ে পা রাখেন তিনি, যা পরবর্তী সময়ে তাকে হলিউডের শীর্ষ আসনে পৌঁছে দেয়।

পেশাদার রেসলার পরিবারে জন্ম নেওয়া জনসন ডব্লিউডব্লিউই-তে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করার পর হঠাৎই অভিনয়ে নাম লেখান। শুরুতে কেবল একজন রেসলার হিসেবে গণ্য হলেও ‘দ্য স্করপিয়ন কিং’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘জুমানজি’র মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে তিনি নিজেকে এক নম্বর বক্স অফিস তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, পরিচয়ের গণ্ডি ভেঙে নতুন জায়গায় প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

বর্তমানে ডোয়াইন জনসন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন, যার বার্ষিক আয় প্রায় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলার। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা এবং নিজের প্রোডাকশন কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন নামী ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট থেকেও তার বিপুল আয় আসে। তার এই জীবনসংগ্রাম এবং মানসিক চাপের বিরুদ্ধে জয়ী হয়ে ফিরে আসার গল্প বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে আজ এক অনুপ্রেরণার প্রতীক।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

শৈশবের চরম দারিদ্র্য জয় করে ৮০০ মিলিয়নের মালিক ‘দ্য রক’

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

বিশ্বজুড়ে ‘দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসনের জীবনকাহিনী যেন রূপালী পর্দার গল্পকেও হার মানায়। গত ২ মে ৫৪ বছরে পা রাখা এই তারকার বর্তমান সম্পদ ৮০০ মিলিয়ন ডলার হলেও তার শৈশব ছিল চরম আর্থিক অনিশ্চয়তায় ভরা। একসময় থাকার জায়গার অভাবে তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত হতে হয়েছিল। প্রথম জীবনে আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়তে চেয়ে ব্যর্থ হওয়ার পর রেসলিংয়ে পা রাখেন তিনি, যা পরবর্তী সময়ে তাকে হলিউডের শীর্ষ আসনে পৌঁছে দেয়।

পেশাদার রেসলার পরিবারে জন্ম নেওয়া জনসন ডব্লিউডব্লিউই-তে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করার পর হঠাৎই অভিনয়ে নাম লেখান। শুরুতে কেবল একজন রেসলার হিসেবে গণ্য হলেও ‘দ্য স্করপিয়ন কিং’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘জুমানজি’র মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে তিনি নিজেকে এক নম্বর বক্স অফিস তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, পরিচয়ের গণ্ডি ভেঙে নতুন জায়গায় প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

বর্তমানে ডোয়াইন জনসন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন, যার বার্ষিক আয় প্রায় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলার। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা এবং নিজের প্রোডাকশন কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন নামী ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট থেকেও তার বিপুল আয় আসে। তার এই জীবনসংগ্রাম এবং মানসিক চাপের বিরুদ্ধে জয়ী হয়ে ফিরে আসার গল্প বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে আজ এক অনুপ্রেরণার প্রতীক।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ