শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড ডে মিল’ কর্মসূচির গুণগত মান ও প্রসারে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
বৈঠকে শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। মাহদী আমিন উল্লেখ করেন যে, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়বদ্ধতা বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনায় ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে মাঠ পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। বৈঠকে ডব্লিউএফপি-র উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন