দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হার্মার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্পর্কে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিসিসিআই তাদের বিশাল বাণিজ্যিক শক্তির জোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি ‘গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
৩৭ বছর বয়সি এই স্পিনার জানান, বিসিসিআই-এর হাতেই বর্তমানে সব ক্ষমতা এবং তারাই কার্যত আইসিসি পরিচালনা করছে। তবে এই পরিস্থিতির পরিবর্তনের উপায় হিসেবে তিনি ট্রফি জয়কে গুরুত্ব দিয়েছেন। হার্মারের মতে, খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই বাণিজ্যিক আধিপত্যের গল্প একমাত্র মাঠের সাফল্য বা ট্রফি জেতার মাধ্যমেই বদলানো সম্ভব।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অবশ্য সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে দারুণ উজ্জ্বলতা দেখাচ্ছে। টেম্বা বাভুমার নেতৃত্বে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। এছাড়া ২০২৩ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও পৌঁছেছিল প্রোটিয়ারা। বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকেও টপকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে হার্মার নিজে ছিলেন দুর্দান্ত ফর্মে, যেখানে মাত্র ৮.৯৪ গড়ে ১৭টি উইকেট শিকার করেছিলেন তিনি। সামনে প্রোটিয়াদের বেশ ব্যস্ত সময় অপেক্ষা করছে; ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। বিশেষ করে ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির পর এই প্রথম অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন