প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। এই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিকভাবে একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে যার অধীনে প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীর মধ্যে মানসম্মত জুতা বিতরণ করা হবে। এই উদ্যোগের আওতায় প্রায় এক লক্ষ শিক্ষার্থী সুবিধা পাবে। দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচিতে অনুদান প্রদানের আশ্বাস দিয়েছে।
ববি হাজ্জাজ গুরুত্বারোপ করেন যে, জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সমন্বয় থাকা জরুরি যাতে শিশুদের মধ্যে কোনো বৈষম্য তৈরি না হয়। এজন্য তিনি টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও লেদার ইন্সটিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে যাতে ডিজাইন ও সার্টিফিকেশন আন্তর্জাতিক মানের হয়।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই পাইলট উদ্যোগটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, যেহেতু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এই ধরণের জুতা উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন