ঢাকা নিউজ

খাল খননে সারা দেশে অবৈধ স্থাপনা দখলমুক্ত হবে

ছবি : সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির একটি অতিগুরুত্বপূর্ণ বিষয় হলো খাল খনন এবং জনস্বার্থে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে এই খাল খনন কর্মসূচির মাধ্যমেই অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা দখলমুক্ত করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, অবৈধ দখলমুক্ত করতে গিয়ে যেসব আইনি জটিলতা দেখা দিতে পারে, তা জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবিলা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, খালগুলো খালের স্থানেই রয়েছে এবং কেউ যদি সেখানে অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে তোলে, তবে তাকে অবশ্যই তা সরিয়ে নিতে হবে। নতুন উদ্যোমে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই মহৎ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন বিপ্লবের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বলে মন্ত্রী জানান। বর্তমানে বিভিন্ন জেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা এই কার্যক্রম শুরু করেছেন, যা জনগণের মধ্যে একটি নতুন জাগরণ সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছে।

দীর্ঘ বছর এই কর্মসূচি বন্ধ থাকায় অনেক জায়গার খালের পাড় দখল হয়েছে এবং খালের মধ্যে বর্জ্য ও আবর্জনা স্তূপ হয়ে আছে বলে মন্ত্রী মন্তব্য করেন। এসব বিষয়কে অবৈধ দখল হিসেবে উল্লেখ করে তিনি সংস্কারের ওপর জোর দেন। পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

খাল খননে সারা দেশে অবৈধ স্থাপনা দখলমুক্ত হবে

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ