ঢাকা নিউজ

ফ্রান্সে অভিবাসীদের রেসিডেন্স পারমিট সংকট সমাধানের নির্দেশ

ছবি : সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ হাজারো অভিবাসীর রেসিডেন্স পারমিট বা ‘কার্ত দ্য সেজুর’ সংক্রান্ত জটিলতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত কনসেই দেতা। মঙ্গলবার দেওয়া এক রায়ে আদালত সরকারকে আগামী ছয় মাসের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘আনেফ’ (ANEF)-এর যাবতীয় কারিগরি ত্রুটি সমাধান করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বর্তমানে ফ্রান্সে রেসিডেন্স পারমিটের আবেদন, নবায়ন এবং তথ্য হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজগুলো এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পন্ন হয়। তবে দীর্ঘদিন ধরে এতে প্রযুক্তিগত ত্রুটি, আবেদন জমা না হওয়া এবং দীর্ঘ সময় উত্তর না পাওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব প্রশাসনিক ভোগান্তির কারণে অনেক অভিবাসী চাকরি হারানোসহ সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হয়ে মৌলিক অধিকার হারাচ্ছেন।

২০২৫ সালের এপ্রিলে কয়েকটি মানবাধিকার ও অভিবাসী সহায়তা সংগঠন ডিজিটাল ব্যবস্থার এই ত্রুটি বিদেশিদের সেবা গ্রহণে বাধা সৃষ্টি করছে মর্মে আদালতে আবেদন করে। আদালত উল্লেখ করেছে, দীর্ঘ সময় কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আবেদনকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে অস্থায়ী অনুমতি বা ‘এপিআই’ ব্যবস্থা কার্যকরভাবে কাজ না করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

ফ্রান্সে বসবাসরত ৫০ হাজারেরও বেশি বাংলাদেশির একটি বড় অংশ নিয়মিতভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো শুধু ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভর না করে সরাসরি যোগাযোগ বা কাগজপত্র জমা দেওয়ার বিকল্প সুযোগ রাখার দাবি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হলে অভিবাসীদের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফ্রান্সে অভিবাসীদের রেসিডেন্স পারমিট সংকট সমাধানের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ