ঢাকা নিউজ

বিপিএলে ফিক্সিংকাণ্ডে ৫ জনকে নিষিদ্ধ করল বিসিবি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদুল হক তাওহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং ক্রিকেট সংগঠক সামিনুর রহমান।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্তরা বিপিএল চলাকালে জুয়া কার্যক্রম, দুর্নীতিমূলক প্রস্তাব প্রদান এবং তদন্তে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এছাড়াও তদন্তকারী কর্মকর্তাদের কাছে সংশ্লিষ্ট গোপন যোগাযোগ এবং তথ্য গোপন করার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং এই সময় পর্যন্ত তারা ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে স্থগিত থাকবেন।

২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের প্রাথমিক অভিযোগ ওঠার পর বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। পরবর্তীকালে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল এই রিপোর্ট যাচাই-বাছাই করে ফিক্সিংয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অকাট্য প্রমাণ পান।

মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তরা বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে বিসিবি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে থাকবে। আপাতত এই পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলেও চূড়ান্ত শুনানির পর তাদের স্থায়ী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিপিএলে ফিক্সিংকাণ্ডে ৫ জনকে নিষিদ্ধ করল বিসিবি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ