বগুড়া সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিটি করপোরেশনের পাশাপাশি দেশের চারটি জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন প্রশাসনিক সিদ্ধান্তের ফলে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠন করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’ এবং ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি নতুন উপজেলা অনুমোদন করা হয়েছে।
নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় নিয়ে নতুন এসব প্রশাসনিক ইউনিট গঠনের পদক্ষেপ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন