সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে শেখ হাসিনাকে নিয়ে একটি বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে দাবি করা হয়, তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, মিজানুর রহমান আজহারী এ ধরনের কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ওই ফটোকার্ড বা পোস্টগুলোতে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, ভিডিও বা সংবাদ প্রতিবেদনের লিংক দেওয়া হয়নি। মূলধারার কোনো গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মেও এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রচার করা তথ্যগুলো কোনো ধরনের ভিত্তি ছাড়াই আজহারীর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই করেও আলোচিত এই মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। মূলত জনপরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করাই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের অনুপস্থিতি থাকায় এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন