গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশ সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় প্ল্যাটফর্ম এবং আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। উভয় পক্ষ ‘এক চীন নীতি’র প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি কৌশলগত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার প্রস্তুতির কথা জানায়।
এর আগে বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। তাঁদের আলোচনায় বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। উভয় দেশ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বকে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করে।
একই দিন সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধিদল। সেখানেও উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গভীর করার বিষয়ে একমত পোষণ করে। এসব বৈঠকে বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন