ঢাকা নিউজ

র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকায় কেনা হচ্ছে ১৬৩ গাড়ি

ছবি : সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ১৬৩টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্রয়ের আওতায় ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সংগ্রহ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদিত হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই গাড়িগুলো সরবরাহ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ২ হাজার ৫০০ সিসির জিপের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এছাড়া প্রতিটি টহল পিকআপের মূল্য ৬৪ লাখ টাকা এবং মাইক্রোবাসের মূল্য ৪৮ লাখ টাকা ধরা হয়েছে। অথচ গত ৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এর আগে গত ২৬ জানুয়ারি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব গাড়ি সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই গাড়ি কেনার খরচ মেটানো হবে। ২০১৮ সালে বিগত সরকারের আমলে ১ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নেওয়া হলেও পরবর্তীতে ব্যয় কমিয়ে ৮২৭ কোটি টাকা করা হয় এবং মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পের মূল লক্ষ্য ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন এবং ১৩১টি সরঞ্জাম কেনা, যার মধ্যে ইতিমধ্যে ৮০৯টি যানবাহন ও ১০১টি সরঞ্জাম কেনা সম্পন্ন হয়েছে।

র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দেশে-বিদেশে নানা সমালোচনা থাকলেও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এই ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে নবনির্বাচিত বিএনপি সরকার সেই ধারাবাহিকতায় গাড়িগুলো কেনার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। অভিযানিক সক্ষমতা জোরদার করার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ যানবাহন র‍্যাব ফোর্সেসে যুক্ত হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকায় কেনা হচ্ছে ১৬৩ গাড়ি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ