রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আজ দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির দেখা না মেলায় গরমে খুব একটা স্বস্তি মিলবে না।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন