মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কন্যাসন্তান জন্ম দেওয়ার খবর নিশ্চিত করেন। নবজাতকের নাম রাখা হয়েছে ভিভিয়ানা, যাকে আদর করে পরিবারে ‘ভিভি’ বলে ডাকা হচ্ছে।
এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট জানান, গত ১ মে ভিভিয়ানা তাদের পরিবারে এসেছে এবং মা ও সন্তান উভয়ই সুস্থ আছে। বড় ভাইও তার নতুন বোনকে পেয়ে অত্যন্ত আনন্দিত। উল্লেখযোগ্য যে, সন্তান জন্ম দেওয়ার মাত্র এক সপ্তাহ আগেও লেভিট হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
লেভিট বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিং পরিচালনার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের এখন থেকে ব্রিফিং রুমে দেখা যেতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো ব্রিফিং পরিচালনা করেন। বিশেষ করে ইরান ইস্যুতে তার সাবলীল বক্তব্যের প্রশংসা করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
ধারণা করা হচ্ছে, লেভিটের অনুপস্থিতিতে এখন থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ কর্মকর্তাদের ব্রিফিংয়ের দায়িত্ব পালন করতে দেখা যাবে। এমনকি প্রয়োজনবোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সরাসরি ব্রিফিং রুমে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন