ঢাকা নিউজ

শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রয়োজনে ‘মব’ করতেও রাজি: সর্বমিত্র চাকমা

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ের সংগ্রামে যদি ‘মব’ করতে হয়, তবে তাতেও তারা রাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শুক্রবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডাকসুর এই নেতা প্রশাসনের অসহযোগিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, সম্প্রতি সিন্ডিকেট সভায় ডাকসুকে ব্যর্থ করার অপচেষ্টা নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করলেও এক অফিস থেকে অন্য অফিসে দৌড়াতে গিয়ে বারবার কাজ আটকে দেওয়া হচ্ছে। এমনকি ডাকসু ফান্ড ব্যবহারের মাধ্যমে কাজ করার উদ্যোগ নিলেও প্রশাসনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সর্বমিত্র জানান, শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির আন্দোলনকে উপাচার্য সরাসরি ‘মব’ বলে অভিহিত করেছেন। এর প্রেক্ষিতে তিনি উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, “স্যার, শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যদি মব করতে হয় তাহলে আমরা রাজি।” তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে কাজ আটকে রাখে এবং ট্রেজারারের পক্ষ থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়, যা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পায় না।

ডাকসু নেতার মতে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ না হওয়ায় এবং সুপরিকল্পিতভাবে শিক্ষার্থীদের অধিকার খর্ব করার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। শুধুমাত্র আদর্শিক দ্বন্দ্বের কারণে ৪০ হাজার শিক্ষার্থীর ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। প্রশাসনের এই অসহযোগিতামূলক আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলন ও প্রতিবাদকে ‘মব’ হিসেবে সংজ্ঞায়িত করার নিন্দা জানান তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রয়োজনে ‘মব’ করতেও রাজি: সর্বমিত্র চাকমা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ