ঢাকা নিউজ

কটিয়াদীতে বাড়ির গেট ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা প্রাচীরের গেট ধসে আরিয়ান হোসেন আরাবি নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকার শাহবাগে অবস্থিত পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাবি কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আরাবি তার বন্ধুদের সঙ্গে প্রতিবেশী এক মৃত ব্যক্তির বাসার সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে গাছ থেকে আম পাড়ার জন্য এক বন্ধু বাউন্ডারি ওয়ালের ওপর উঠলে পুরাতন গেটের ওপরের ইটের গাঁথুনি ধসে নিচে দাঁড়িয়ে থাকা আরাবির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

কটিয়াদীতে বাড়ির গেট ধসে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা প্রাচীরের গেট ধসে আরিয়ান হোসেন আরাবি নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকার শাহবাগে অবস্থিত পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাবি কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আরাবি তার বন্ধুদের সঙ্গে প্রতিবেশী এক মৃত ব্যক্তির বাসার সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে গাছ থেকে আম পাড়ার জন্য এক বন্ধু বাউন্ডারি ওয়ালের ওপর উঠলে পুরাতন গেটের ওপরের ইটের গাঁথুনি ধসে নিচে দাঁড়িয়ে থাকা আরাবির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ