বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির বেসরকারি সংস্থা 'ব্যুরো বাংলাদেশ'-এর সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর কবির দুপুরে অফিসের কাজে মোটরসাইকেলে করে বড় আখিড়া এলাকার দিকে যাচ্ছিলেন। রেলগেট পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি সারবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলমগীর কবির রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন, তবে কাজের সূত্রে তিনি সান্তাহারেই বসবাস করতেন।
আদমদীঘি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ। থানার ওসি কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন