ঢাকা নিউজ

'সেনাবাহিনী ও দেশ আমারই'—কারাগার থেকে ইমরান খান

ছবি : সংগৃহীত

‘মারকা-ই-হক’ বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের একটি বিশেষ বার্তা প্রচার করেছে। আদিয়ালা কারাগার থেকে দেওয়া সেই বার্তায় ইমরান খান স্পষ্টভাবে বলেছেন, "সেনাবাহিনী আমার, দেশও আমার।" দলটির দাবি, কারাবন্দি অবস্থাতেও তাদের নেতার দূরদর্শী নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পিটিআই তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, এক বছর আগে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অত্যন্ত দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া দেখিয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। দলটির মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত এই বিবৃতিতে পাকিস্তান বিমানবাহিনীর সাহসী সদস্যদের অভিনন্দন জানানো হয়। তাদের দাবি অনুযায়ী, সেই সংঘটে শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে পাকিস্তানি যোদ্ধারা পেশাদারিত্বের এক ঐতিহাসিক নজির স্থাপন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খান আন্তর্জাতিক অঙ্গনে উগ্রবাদী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তার শাসনামলেই চীন থেকে অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ নিশ্চিত করা হয়েছিল। বর্তমানে এই যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমা রক্ষায় এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে বলে পিটিআই দাবি করে।

মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারী পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়েছে দলটি। পিটিআই-এর মতে, ইমরান খানের সংগৃহীত আধুনিক সমরসম্ভার এবং তার বলিষ্ঠ অবস্থানই পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে বর্তমানে আরও বেশি সুসংহত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

'সেনাবাহিনী ও দেশ আমারই'—কারাগার থেকে ইমরান খান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ