ঢাকা নিউজ

আইপিএলে দ্রুততম এক হাজার ছক্কার নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত

ইতিহাসের পাতায় জায়গা করে নিল আইপিএলের ২০২৬ মৌসুম। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ব্যাটার উর্ভিল প্যাটেলের একটি ছক্কার মাধ্যমেই টুর্নামেন্টের ইতিহাসে নতুন এই নজির তৈরি হয়েছে। আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে কম ম্যাচে এক হাজারটি ছক্কার মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়ল ব্যাটাররা।

চেন্নাই বনাম লখনউ ম্যাচটি ছিল চলতি আসরের ৫৩তম ম্যাচ। এই ম্যাচেই উর্ভিল প্যাটেলের ব্যাট থেকে আসে আসরের ১০০০তম ছক্কাটি। এর আগে ২০২৪ সালের মৌসুমে ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা হওয়ার রেকর্ডটি ছিল দ্রুততম। এবার সেই রেকর্ড ভেঙে ৪ ম্যাচ আগেই মাইলফলকে পৌঁছাল আইপিএল।

ম্যাচটিতে লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠির এক ওভারে তিনটি ছক্কা ও একটি চার মারেন উর্ভিল প্যাটেল। এর মধ্যে ৯৮ মিটার দূরত্বের তৃতীয় ছক্কাটির মাধ্যমেই তৈরি হয় নতুন এই ইতিহাস। ম্যাচে ২৩ বলে ৬৪ রানের ইনিংস খেলা উর্ভিল মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন। পুরো ম্যাচে মোট ২৭টি ছক্কা হয়েছে, যার মধ্যে উর্ভিল একাই মারেন আটটি এবং লখনউয়ের জশ ইংলিস মারেন ছয়টি।

ছক্কার রেকর্ডে এবার আলো ছড়াচ্ছেন অন্যান্য ব্যাটাররাও। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ৪০টি ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী। ৩৬টি ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হায়দরাবাদের অভিষেক শর্মা। এ ছাড়া মুম্বাইয়ের রায়ান রিকেলটন ৩৩টি, বেঙ্গালুরুর রজত পাতিদার ৩০টি এবং পাঞ্জাবের কুপার কনোলি ২৬টি ছক্কা হাঁকিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

আইপিএলে দ্রুততম এক হাজার ছক্কার নতুন রেকর্ড

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ