ঢাকা নিউজ

শুভেন্দুর সহকারীকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ শার্প শুটার

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার রাতে উত্তর প্রদেশ থেকে এই তিন শার্প শুটারকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হয়েছে। ডিজিটাল লেনদেনের সূত্র ধরে তদন্তকারীরা তাদের অবস্থান নিশ্চিত করেন। আজ সোমবার আসামিদের বারাসত আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই এই হত্যাকাণ্ড ঘটে। অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে সিআইডি ও এসটিএফ যৌথভাবে কাজ শুরু করে।

তদন্ত চলাকালে বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে খুনিদের টাকা পরিশোধের তথ্য পায় সিআইডি। এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরে উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিন আতায়ীকে ধরা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের রাতভর ভবানী ভবনে জেরা করা হয়েছে। এই শার্প শুটারদের কারা ভাড়া করেছিল এবং কী উদ্দেশ্যে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করা হয়েছিল, তা উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করেছিল যে এই হত্যাকাণ্ডের পেছনে ভিনরাজ্যের যোগসূত্র থাকতে পারে। সেই অনুযায়ী অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হলো। সিআইডি এই খুনের নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে জেরা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

শুভেন্দুর সহকারীকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ শার্প শুটার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ