নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার আমিনুল ইসলাম এবং তানোর উপজেলার রাসেল ইসলাম। গত শুক্রবার পার্কে আয়োজিত ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক পার্কে আসা দুই বিদেশি পর্যটককে ঘিরে ধরে নানা অশ্লীল মন্তব্য করে বিব্রতকর অবস্থায় ফেলে। অভিযুক্তদের একজন এই হয়রানির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জনৈক কনটেন্ট ক্রিয়েটর বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অত্যন্ত অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, বিদেশি নাগরিকদের হয়রানি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফেসবুক ব্যবহারকারী ও সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছেন, বিদেশি পর্যটকদের সঙ্গে এমন আচরণ আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এর ফলে দেশের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে নেটিজেনরা দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন