ঢাকা নিউজ

আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপনে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

ছবি : সংগৃহীত

জয়পুরহাটে আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির মূল স্লোগান ছিল— "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।"

র‍্যালিতে জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয় এবং মানবসেবায় নার্সদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। নার্সিং পেশার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে নার্সরা নিজেদের পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত আছেন। আগামীতেও এই সেবার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে কছিমন নেছা নার্সিং ইনস্টিটিউট, জয়পুরহাটের চেয়ারম্যান ড. মোঃ গোলাম মোস্তফা মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপনে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জয়পুরহাটে আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির মূল স্লোগান ছিল— "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।"

র‍্যালিতে জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয় এবং মানবসেবায় নার্সদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। নার্সিং পেশার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে নার্সরা নিজেদের পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত আছেন। আগামীতেও এই সেবার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে কছিমন নেছা নার্সিং ইনস্টিটিউট, জয়পুরহাটের চেয়ারম্যান ড. মোঃ গোলাম মোস্তফা মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ