ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ৪ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস শহরের কাছে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলটি তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে ছিল। কম্পনের ফলে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তেহরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কবার্তা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন